News71.com
 Bangladesh
 14 Nov 16, 08:49 PM
 329           
 0
 14 Nov 16, 08:49 PM

কেবল নেটওয়ার্ক ও ডিটিএইচ পদ্ধতির সমন্বয় আবশ্যক ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কেবল নেটওয়ার্ক ও ডিটিএইচ পদ্ধতির সমন্বয় আবশ্যক ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক :  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেবল নেটওয়ার্ক এবং ডিটিএইচ পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রত্যন্ত অঞ্চলসহ সকলের কাছে পৌঁছানো প্রয়োজন।তিনি আজ বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কেবল নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নতুন নতুন পদ্ধতির প্রবর্তন হবে। প্রচলিত কেবল নেটওয়ার্কের সাথে তা সমন্বয় করতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন। এ বিষয়ে সরকারের পাশাপাশি তিনি কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদেরও সুচিন্তিত মতামত দেয়ার আহ্বান জানান ।কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হাসানুল হক ইনু এসময় কেবল নেটওয়ার্ক পরিচালনার ‘ফিস’ মহানগর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্তর অনুযায়ী বিন্যাসের জন্য অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করবেন বলেও জানান।

তথ্যমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। বৈধ কেবল ব্যবসায় কোন সন্ত্রাসী কর্মকান্ড পরিলক্ষিত হলে তা অবিলম্বে সরকারের নজরে আনার জন্য তিনি সকলকে আহ্বান জানান।কেবল নেটওয়ার্ক ব্যবসায়িদের প্রতিনিধিদের মধ্যে মীর হোসাইন আখতার, সৈয়দ হাবিব আলী, সৈয়দ মোশারফ আলী এবং মো. মাসুম ভূইয়া এসময় কেবল নেটওয়ার্ককে স্থানীয় ভিত্তিতে টেলিভিশন পরিচালনার অনুমতি দেয়া, অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক কমানো এবং কেবল ব্যবসাকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার দাবি জানান।বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা এবং যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ সভায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন