News71.com
 Bangladesh
 14 Nov 16, 08:52 PM
 328           
 0
 14 Nov 16, 08:52 PM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলের গঠনতন্ত্র অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে আগামী ২০ নভেম্বরের মধ্যে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নিকট প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ তার অন্তর্ভুক্ত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়ে বর্ধিত সভা করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশের জন্য তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নিকট প্রেরণ করবে।আগামী ২২ ডিসেম্বর ২০১৬ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন