News71.com
 Bangladesh
 14 Nov 16, 08:58 PM
 354           
 0
 14 Nov 16, 08:58 PM

আটিলারি রেজিমেন্ট’র অধিনায়ক সম্মেলন ।। পেশাগত দক্ষতা বাড়াতে সেনাপ্রধানের দিক-নির্দেশনা

আটিলারি রেজিমেন্ট’র অধিনায়ক সম্মেলন ।। পেশাগত দক্ষতা বাড়াতে সেনাপ্রধানের দিক-নির্দেশনা

নিউজ ডেস্ক :  বাংলাদেশ সেনাবাহিনীর আটিলারি রেজিমেন্ট’র ৩৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন’১৬ আজ সোমবার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে (এসিএন্ডএস) অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আর্টিলারি রেজিমেন্টের সকল অধিনায়কের উদ্দেশে বক্তৃতাকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা ও আর্টিলারি রেজিমেন্টের সকল সদস্যের পেশাগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ অনুষ্ঠানে রেজিমেন্টের অধিনায়কগণ আর্টিলারির আভিযানিক, সাংগঠনিক, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিদ্যমান পরিস্থিতি, সমস্যা ও উন্নয়নের জন্য অভিজ্ঞতার আলোকে আলোচনা ও সুপারিশ প্রনয়ণ করেন।

এ ছাড়াও, এই সম্মেলনকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি কার্যকর মাধ্যম বলে বিবেচনা করা হয়।সেনাবাহিনী প্রধান আর্টিলারি রেজিমেন্ট’র অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী সকল আর্টিলারি ব্রিগেড কমান্ডার, আর্টিলারি রেজিমেন্টের সকল ইউনিটের অধিনায়ক ছাড়াও সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল ও আর্টিলারী কোরের কর্ণেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড’র জিওসি মেজর জেনারেল মো: সাইফুল আলম ও এসিএন্ডএস’র পরিচালক র্রিগেডিয়ার জেনারেল মো: জাহেদুর রহমান’র সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন