News71.com
 Bangladesh
 14 Nov 16, 09:08 PM
 294           
 0
 14 Nov 16, 09:08 PM

সৈনিক লীগ নেতাকে গুলি করে হত্যা

সৈনিক লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক :  নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে সৈনিক লীগ নেতা তারা মিয়াকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ দুপুরে উপজেলার মঙ্গলখালী এলাকায় আ.লীগের দু’গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি মুড়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঘটনার পর নজরুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংঘর্ষ চলাকালীন সময়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাছাড়া দুইটি বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দেয়া হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক আহাম্মেদ, সহকারি পুলিশ সুপার আব্দুর রশিদ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন