News71.com
 Bangladesh
 15 Nov 16, 12:56 PM
 285           
 0
 15 Nov 16, 12:56 PM

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ১

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রোকন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন আরএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন