News71.com
 Bangladesh
 15 Nov 16, 01:24 PM
 272           
 0
 15 Nov 16, 01:24 PM

নাসিরনগরে হামলার প্রতিবাদে লামায় মানববন্ধন

নাসিরনগরে হামলার প্রতিবাদে লামায় মানববন্ধন

 

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক দফায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল কয়েছে বান্দরবানের লামা উপজেলার কয়েকটি হিন্দু সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লামা কেন্দ্রীয় হরি মন্দির থেকে মৌন মিছিলটি বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে মিলিত হয়।

লামা সচেতন নাগরিক সমাজ, লামা কেন্দ্রীয় হরি মন্দির, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, পূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন লামা কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কান্তি দাশ। দুর্গাপূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক গোপন কান্তি দাশ এর সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন লামা কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সাবেক সভাপতি বাবু আশুতোষ দাশ, দুর্গাপূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, কালী পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, জাতীয় হিন্দু যুব মহাজোট লামা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব দাশ।

মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বক্তারা বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তির মাধ্যমে শাস্তি দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন