News71.com
 Bangladesh
 15 Nov 16, 01:26 PM
 301           
 0
 15 Nov 16, 01:26 PM

বরগুনায় ভুয়া হোমিও চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

বরগুনায় ভুয়া হোমিও চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

 

নিউজ ডেস্ক : বরগুনায় মনিরুল ইসলাম নামে এক ভুয়া হোমিও চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত শহরের থানাপাড়া এলাকায় মনিরুলের শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় ফার্মেসিতে থাকা চিকিৎসক মনিরুল ইসলামের সার্টিফিকেট মিথ্যা প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক তাকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া ডিগ্রি ও সার্টিফিকেট ব্যবহার করে হোমিও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন