News71.com
 Bangladesh
 10 Mar 16, 11:10 AM
 655           
 0
 10 Mar 16, 11:10 AM

নলছিটি থানার ওসি কে প্রত্যাহার করলেন পুলিশ সুপার ।।

নলছিটি থানার ওসি কে প্রত্যাহার করলেন পুলিশ সুপার ।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হওয়ায় প্রশাসনিক কারণ দেখিয়ে ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কারণে নলছিটির ওসি এসএম মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

আগামী ২২ মার্চ দেশের ইউপি নির্বাচন উপযোগী ইউপিগুলোর নির্বাচন শুরু হবে। এবার প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে ৬ ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন