
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পাঁচলাইশ ও খুলশী থানাধীন পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০জন পুরুষ, ৯ জন নারী।
আজ রাত ১০টার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে পাঁচজন নারী এবং খুলশী থানাধীন স্বপন বিলাস গেস্ট হাউজ থেকে চারজন নারী ও ১০জন পুরুষকে আটক করা হয় । সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু করে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আসিফ মহিউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার সময় ১৯ জনকে আটক করা হয়েছে।তাদের স্ব স্ব এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।