News71.com
 Bangladesh
 15 Nov 16, 09:59 PM
 304           
 0
 15 Nov 16, 09:59 PM

থাই রাজার প্রতি রাষ্ট্রপতির বিশেষ দূত তারানা হালিমের শ্রদ্ধা নিবেদন

থাই রাজার প্রতি রাষ্ট্রপতির বিশেষ দূত তারানা হালিমের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে বিশেষ দূত হিসেবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে সদ্য প্রয়াত রাজা ভূমিবল আদুলাইদেজের মরদেহের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।এসময় প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং থাই রাজপ্রাসাদ ও থাইল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারানা হালিম রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক শোকবার্তা রাজার প্রতিনিধির কাছে হস্তান্তর করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।ইতোপূর্বে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।রাজার মৃত্যুতে থাই সরকার ১০০ দিনের শোক ও এক বছরের জন্য জাতীয় শোক পালন করছে। এর পরবর্তীতে রাজার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন