
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেহেলী ইউনিয়ন পরিষদ আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বেহেলী ইউপি ও শরিক প্রকল্পের যৌথ উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার।
ইউপি সচিব আব্দুল হান্নান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন ভুঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) সাহাদাত হোসেন ভুঁইয়া, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা লিটন আহম্মেদ, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিএনআরএস’র শরিক প্রকল্পের ম্যানেজার সৌরব কান্তি রায়, গন্যমান্য ব্যক্তি জতিন্দ্র চন্দ্র দাস, শরিক প্রকল্পের এফ এফ খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভার পর অতিথি বৃন্দ ১৫টি শিক্ষা প্রতিষ্টানে ১২টি স্টীলের আলমারী, ১২টি সেক্রটারী টেবিল, ১২টি চেয়ার এবং ৫০ জোরা ব্যাঞ্চ বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপহার তুলে দেন।