News71.com
 Bangladesh
 16 Nov 16, 11:57 AM
 279           
 0
 16 Nov 16, 11:57 AM

ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর

ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর

নিউজ ডেস্ক : আগামী ৩০ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রীর আসন্ন ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতের সরকারি সূত্র উল্লেখ করে পত্রিকাটি বলা হয়, দুই দেশের মধ্যে একটি নতুন ধরনের প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হবে, যা দুই দেশের মধ্যে সৈন্য আদান-প্রদান, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

মনোহর পারিকরই এ যাবৎকালের প্রথম ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন। এদিকে আগামী ডিসেম্বরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন