News71.com
 Bangladesh
 11 Mar 16, 12:09 PM
 797           
 0
 11 Mar 16, 12:09 PM

রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হবে না ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হবে না ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা এখনও ফিরিয়ে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করা যাবে না। এ দেশের আর কিছু করার নেই, যা যা করার দরকার ছিল সবই করা হয়েছে।'

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পেতে যা যা করণীয় ছিল তার সবই করা হয়েছে। এর পরও কেন বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে না, সে জবাব মার্শা বার্নিকাট দিয়েছেন। তিনি তার উত্তরে বলেছেন, আমাদের অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি দরকার। সেই উন্নতিটা কী? এ দেশে ইপিজেডে যে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করা হয়েছে, সেখানে সব কিছুই আছে। ১০-১৫ হাজার টাকার কমে কেউ বেতন পায় না। শ্রমিকদের তরফ থেকে কোনো অভিযোগ নেই।'

তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে কিছু আন্তজার্তিক এবং তথাকথিত ট্রেড ইউনিয়ন, কিছু শ্রমিক নেতা, যারা কোনো কারখানায় কাজ করে না, কোনো কারখানার শ্রমিক না, এই শ্রমিক নামটা তাদের ব্যবসা। তাদের সঙ্গে বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ আছে। তারা কার্যত দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।'

বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে পরবর্তী ধাপে উন্নীত হলে মর্যাদা কী হবে, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনই এ দেশের অনুকূলে চিন্তা করতে শুরু করেছে। এ দেশের সবচেয়ে বড় রপ্তানি ক্ষেত্র ইউরোপীয় ইউনিয়ন । তারা এদেশে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন