
নিউজ ডেস্ক: ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর সোমবার নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আইএসপিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে বিভিন্ন ঘাটে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাহাজগুলো সর্বসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
যে স্থানে জাহাজ রাখা হবে,ঢাকা সদর ঘাঁট, বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাঁট, নারায়ণগঞ্জ, নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম, বিআইডব্লিউটিএ রকেট ঘাঁট, খুলনা, দিগরাজ নেভাল বার্থ, মংলা, বিআইডব্লিউটিএ জেটি, বরিশাল এবং বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর।