News71.com
 Bangladesh
 16 Nov 16, 06:13 PM
 343           
 0
 16 Nov 16, 06:13 PM

বাজেট বিষয়ে সরকার জরিপ করবে : এ এম এ মুহিত

বাজেট বিষয়ে সরকার জরিপ করবে : এ এম এ মুহিত

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, বিভন্ন খাতে বাজেট বরাদ্দের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নিরুপণে এবং দেশের অর্থনীতির আরো উন্নয়নের জন্য অর্থ বছরের বাজেট ডকুমেন্ট আরো কার্যকর করে তুলতে সরকার জাতীয় বাজেটের বিষয় জরিপ কার্যক্রম পরিচালনার কথা ভাবছে।আজ এখানে সিরডাপ মিলনায়তনে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য কি ধরনের জাতীয় বাজেট হবে- এ বিষয় সুস্পষ্ট ধারণা নিয়ে আমরা গত ৮ বছর ধরে বৃহৎ আকারের বাজেট দিয়ে আসছি... আগের চেয়ে জনগণ এখন বাজেটের ব্যাপারে অধিক সচেতন।’মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির জন্য বিশেষ খাতসমূহ আরো কার্যকর করে তুলতে গত ৮ বছরে বাজেট বরাদ্দে বিভিন্ন বিশেষ খাতের প্রতি গুরুত্ব দিয়ে বিশেষ বাজেট বরাদ্দ দিয়ে আসছে।তিনি বলেন, শিশুর সার্বিক উন্নয়নের প্রতি বিশেষ নজর দিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো পৃথকভাবে আমরা শিশু বাজেট দিয়েছি।আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট তৈরিতে ২০১৭ সালের মার্চের আগে শিশু বাজেটের জন্য সুপারিশমালা প্রদানের জন্য তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।মন্ত্রী বলেন, ‘আগামী বছরের মার্চ থেকে বাজেট তৈরির প্রস্তুতির কাজ শুরু হবে।

তোমরা (শিশুরা) বাজেট তৈরিতে তোমাদের পরামর্শ দিতে পারো।’বাজেট তৈরির প্রক্রিয়া শিশু কিশোরদের বোঝাপরা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য শিশু ও কিশোরদের লক্ষ্য করে ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক বিভাগ এই পুস্তিকা প্রকাশ করেছে।অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেইসবিডার বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ।নাসিমা বেগম বলেন, আগামী অর্থবছরে মন্ত্রণালয় থেকে খসড়া বাজেট অর্থ বিভাগে প্রদানের আগে উপজেলা পর্যায়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিশোর ছেলেমেয়েদের সঙ্গে ব্যাপক আলোচনা করবে।সরকার ৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্বিতীয়বারের মতো পৃথক শিশু বাজেট দিয়েছে। ৭টি মন্ত্রণালয় হলো : প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন