News71.com
 Bangladesh
 16 Nov 16, 06:28 PM
 248           
 0
 16 Nov 16, 06:28 PM

প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্ভাবন উদ্যোগের উন্নয়নে সমঝোতা স্মারক

প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্ভাবন উদ্যোগের উন্নয়নে সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক: এক্সসেস টু ইনফরমেশন (এটুআই) ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবনী উদ্যোগের উন্নয়নে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। খবর বিজ্ঞপ্তির।

সমঝোতা স্মারকের আওতায় এই দুই কর্তৃপক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ সংশ্লিষ্ট গবেষণা কর্মকান্ডে একত্রে কাজ করবে।

এটুআই সূত্রে জানা যায়, এটুআই সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় প্রায় ১৩৩ প্রকল্প পুরস্কৃত হয়েছে। এরমধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১৪টি প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন