News71.com
 Bangladesh
 16 Nov 16, 06:43 PM
 358           
 0
 16 Nov 16, 06:43 PM

সুনামগঞ্জের প্রত্যেক উপজেলায় নির্মাণ হচ্ছে ফায়ার স্টেশন  

সুনামগঞ্জের প্রত্যেক উপজেলায় নির্মাণ হচ্ছে ফায়ার স্টেশন   

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলায় দুটি প্রকল্পে ওই জেলায় ৫টি উপজেলা ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে। ভূমি সংক্রান্ত জটিলতার কারণে দুটি ফায়ার স্টেশনের কাজ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। আগামী বছরের জুনের আগে ৫টি ফায়ার সার্ভিস স্টেশনের কাজ স¤পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব স্টেশন চালু হলে উপজেলা পর্যায়ের যোগাযোগ আছে এমন প্রত্যন্ত গ্রামও সহজে ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের অগ্নিনির্বাপক সহযোগিতার আওতায় আসবে। সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে ২৫ ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ২০১৩-২০১৪ অর্থ বছরে সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় দুটি ফায়ার স্টেশন নির্মাণ কাজ শুরু হয়। দিরাই পৌর শহরে ৩৩ শতক ভূমি ২৮ লাখ ২০ হাজার টাকায় অধিগ্রহণ করা হয়। ২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দে নির্মিতব্য এই ফায়ার স্টেশনটি ২০১৭ সালের জুন মাসের আগে কাজ শেষ হওয়ার কথা। একই প্রকল্পে বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার স্টেশন নির্মিত হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলায়। ৬ লাখ ৪৩ হাজার টাকায় ৩৩ শতক ভূমি অধিগ্রহণ শেষে প্রায় ২ কোটি ২০ লাখ টাকায় নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে এই দুটি স্টেশনের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দুটি স্টেশনেরই কাজ স¤পন্ন শেষে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এদিকে ২০১৪-২০১৫ অর্থ বছরে ১৫৬ ফায়ার স্টেশন সিভিল ডিফেন্স স্থাপন প্রকল্প এর আওতায় সুনামগঞ্জের আরও ৬টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ভূমি জটিলতার

কারণে ধর্মপাশা, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় স্টেশন নির্মাণের কাজ শুরু করা না গেলেও দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও শাল্লা উপজেলায় নির্মাণ কাজ অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলো স¤পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানান। অন্য যে তিনটি উপজেলায় ভূমিঅধিগ্রহণ সংক্রান্ত জটিলতা রয়েছে তাও দ্রুত নিস্পন্ন হবে। তবে নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় ওই কাজ শেষ করা যাবেনা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক বলেন, দুটি প্রকল্পে সুনামগঞ্জের ৮টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ প্রক্রিয়া শুরু হলেও ভূমি জটিলতার কারণে তিনটি স্টেশনের কাজ শুরু করা যায়নি। দুটি স্টেশনের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি তিনটির কাজ অর্ধেকেরও বেশি স¤পন্ন হয়েছে। নির্মাণাধীন কাজগুলো নির্ধারিত সময়েই স¤পন্ন করে সংশ্লিষ্টদের হস্তান্তর করা হবে। তিনি বলেন, ফায়ার স্টেশন নির্মিত হলে সহজেই প্রতিটি

উপজেলা গ্রাম পর্যায়ের লোকজনও অগ্নিনির্বাপণ সহায়তার আওতায় আসবে। এতে ক্ষয়-ক্ষতিও কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন