News71.com
 Bangladesh
 16 Nov 16, 08:26 PM
 290           
 0
 16 Nov 16, 08:26 PM

'পুরো বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে।। মির্জা ফখরুল'।।

'পুরো বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে।।  মির্জা ফখরুল'।।

নিউজ ডেস্কঃ বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সমগ্র বাংলাদেশ মুক্তি চায়। মুক্তি চায় এই অবরুদ্ধ কারাগার থেকে। খুব দুঃখজনক ব্যপার যখনি আ.লীগ সরকার ক্ষমতায় এসেছে তখনি তারা গনতন্ত্রকে হত্যা করেছে। আজ যারাই স্বাধীনতার কথা বলছে অধিকারে কথা বলছে তাদেরকে হয় গ্রেফতার করা হচ্ছে অথবা হত্যা করা হচ্ছে অথবা তাদেরকে বিনা বিচারে ক্রসফায়ারে মেরে ফেলা হচ্ছে।

তিনি বলেন, আমাদের ২ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে। পুরো বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে। একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বলতে এখানে কিছু নেই। আমাদের মা বোনেরা নিরাপদে পথ চলতে পারে না। খবরের কাগজ খললেই দেখবেন মা বোনদের নির্যাতন করা হচ্ছে। তাদেরকে হত্যা করা হচ্ছে। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রতি দেশ হলেও সব সম্প্রদায়িককে হত্যা করা হচ্ছে। বাড়ি ঘড় পুড়িয়ে দেয়া হচ্ছে অথবা তাদেরকে বিতারিত করা হচ্ছে। তাই নেতাকর্মীদের সজাগ থেকে সকলকে একযোগে  কাজ করার আহবান জানান তিনি। 

আজ বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও শহরের পৌর মিলনাতায়ন চত্বরে যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্যকালে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি’র নেতাকর্মীসহ জেলার ৫ উপজেলার যুবদলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন। এর আগে র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন মির্জা ফখরুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন