
নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মানিক আহমেদ (৩৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ বিকেল ৩টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের আরজুল্লাহর ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগ নেতা ছিলেন।
রাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু সাংবাদিকদের জানান, দুপুরে মোটরসাইকেলে করে ইকুড়ি থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন মানিক। পথে মড়কা এলাকায় এলে এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটিসহ তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।