
নিউজ ডেস্কঃ রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৬১ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, অভিযানে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ও মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীসহ ৬১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।