News71.com
 Bangladesh
 17 Nov 16, 11:22 AM
 297           
 0
 17 Nov 16, 11:22 AM

রাজধানীতে ট্রাকচাপায় এএসআই মিজানুর রহমান নিহত

রাজধানীতে ট্রাকচাপায় এএসআই মিজানুর রহমান নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মিজানুর রহমান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন বলে জানা যায়। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি মোহাম্মদ আলীর ছেলে।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে বঙ্গভবনের সামনে একটি মাটিবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন