News71.com
 Bangladesh
 11 Mar 16, 11:00 AM
 1037           
 0
 11 Mar 16, 11:00 AM

চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে হবে আন্ডার ওয়াটার সি-ওয়ার্ল্ড ।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ঘোষনা

চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে হবে আন্ডার ওয়াটার সি-ওয়ার্ল্ড ।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ঘোষনা

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, মেরিন শিক্ষা খাতে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি একটি বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় এ একাডেমিতে আন্ডার ওয়াটার সি-ওয়ার্ল্ড তৈরি করা হবে ।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ৩৪তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে আন্ডার ওয়াটার সি-ওয়ার্ল্ড তৈরির কথা বলেন মন্ত্রী । মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ প্যারেডে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছর নয়জন নারীসহ ৮৩ জন ক্যাডেট প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছে। মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্জিত অতিরিক্ত সমুদ্রসীমার প্রাকৃতিক সম্পদ আহরণে একাডেমির ক্যাডেটদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বঙ্গোপসাগরের মূল্যবান মৎস্যসম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণরোধে ফিশারিজ ক্যাডেটরা বলিষ্ঠ অবদান রাখবে। শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ক্যাডেটদের ওশানোগ্রাফি ও মেরিন সায়েন্স বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন