News71.com
 Bangladesh
 17 Nov 16, 11:30 AM
 281           
 0
 17 Nov 16, 11:30 AM

ফেনীতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার।।

ফেনীতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ ফেনী পৌরসভার মধুপুর গ্রাম থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার আত্মহত্যার খবর পেয়ে ওই গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাকে  শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে ভাইয়ের অভিযোগ। নিহত ফরিদা আক্তার লিপি (৩২) ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের মো. এয়াকুব মিয়ার মেয়ে ও মধুপুর গ্রামের সৌদি প্রবাসী মুছা মিয়া মিন্টুর স্ত্রী।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বুধবার আত্মহত্যার খবর পেয়ে মধুপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশটি পুলিশ মাটিতে শোয়ানো অবস্থায় পায় বলে তিনি জানান।

প্রায় ১৪ বছর আগে লিপির বিয়ে হয় জানিয়ে তার ভাই কবির আহম্মদ রিপন অভিযোগ করেন, 'বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন লিপিকে প্রায় মারধর করত। বুধবারও তাকে মরধর করে। একপর্যায়ে মৃত্যু হলে আত্মহত্যা বলে প্রচার করে।' তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে বলে জানান কবির আহম্মদ।

পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছের লিপির ভাই কবির আহম্মদ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন