News71.com
 Bangladesh
 17 Nov 16, 11:31 AM
 291           
 0
 17 Nov 16, 11:31 AM

সাতক্ষীরায় বিল থেকে উদ্ধার কিশোরের মরদেহ।।

সাতক্ষীরায় বিল থেকে উদ্ধার কিশোরের মরদেহ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিল থেকে তরিকুল ইসলাম (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার পাচরখি গ্রামের কয়ার বিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম একই উপজেলার রেইউ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ সাংবাদিকদের জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কয়ার বিল থেকে তরিকুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন