
নিউজ ডেস্ক: রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি দুদকের উপ-পরিচালক শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে দুদকের একটি দল তাকে আটক করে।
দুদকের রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম জানান, রূপালী ব্যাংকের রাঙামাটি শাখায় কর্মরত অবস্থায় ঠিকাদার মোজিবুরের সঙ্গে যোগসাজশে পারফরম্যান্স সিকিউরিটি জাল করেন রুমা। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুদক। মামলা নম্বর ৯/২০১৬। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।