News71.com
 Bangladesh
 17 Nov 16, 11:50 AM
 282           
 0
 17 Nov 16, 11:50 AM

রংপুরে চার্জশিটভুক্ত ৬১ আসামি কারাগারে

রংপুরে চার্জশিটভুক্ত ৬১ আসামি কারাগারে

নিউজ ডেস্ক: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৬১ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জানান, অভিযানে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ও মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীসহ ৬১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন