News71.com
 Bangladesh
 17 Nov 16, 11:51 AM
 276           
 0
 17 Nov 16, 11:51 AM

রাজধানীতে জেএমবি’র ৫ সদস্য আটক

রাজধানীতে জেএমবি’র ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা সরোয়ার-তামিম জঙ্গি গ্রুপের সদস্য।

আটকদের মধ্যে জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়ক রয়েছেন। 

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন