News71.com
 Bangladesh
 11 Mar 16, 11:03 AM
 645           
 0
 11 Mar 16, 11:03 AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৫০০ কেজি জাটকাসহ আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৫০০ কেজি জাটকাসহ আটক ২

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ২০০০ হাজার ৫০০ কেজি জাটকাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাঈদ এম কাসেদ জানিয়েছেন , আজ শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নদীর মোহনায় ‘এমভি প্রিন্স অব রাসেল প্লাস’ নামে একটি লঞ্চে এ অভিযান চালানো হয় ।তখন ঐ জাটকাসহ ২ জন কে আটক করা হয় ।আটককৃতরা হলেন- লঞ্চটির সহকারী মাস্টার মো. খবির (৪৫) ও সুপারভাইজার মো. মিজানুর রহমান (৪২)।

কমান্ডার সাঈদ বলেন, আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকাগামী ওই লঞ্চে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৩০টি ড্রাম ভরতি আড়াই হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করা হয়। আটকদের জাটকাসহ গজারিয়া স্টেশনে রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন