News71.com
 Bangladesh
 11 Mar 16, 11:08 AM
 701           
 0
 11 Mar 16, 11:08 AM

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ভূয়া এক সাংবাদিক আটক ।।

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ভূয়া এক সাংবাদিক আটক ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার রাতে দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সিরাজুল ইসলাম সিরাজ (৩২) নামে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেনসিডিল।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সিরাজুল ইসলাম সিরাজকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেনসিডিল।গ্রেফতারকৃত ভূয়া সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আটকের পর সিরাজ নিজেকে চুয়াডাঙ্গার বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ছেড়ে দেবার জন্য পুলিশকে হুমকি ধামকি দিতে থাকে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আটকের সময় সিরাজুলের কাছ থেকে প্রেস লেখা একটি অনটেস্ট মোটরসাইকেল এবং কথিত আজকের জনবাণী ও হ্যালো বিডি টুডে নামে একটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্রও পাওয়া যায় ।

সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক পিপুল বলেন, সিরাজুল ইসলাম সিরাজ নামে দর্শনা ও চুয়াডাঙ্গা জেলাতে কোন সংবাদ কর্মী নেই। একটি চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে মোটরসাইকেলে প্রেস লিখে মাদক ব্যাবসা ও সেবন করে আসছে।ঐ রাতেই ভূয়া সাংবাদিক সিরাজকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন