News71.com
 Bangladesh
 17 Nov 16, 05:59 PM
 299           
 0
 17 Nov 16, 05:59 PM

ভুয়া জন্মদিন পালনে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ভুয়া জন্মদিন পালনে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এক মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে আজ এ পরোয়ানা জারী করেন।


২ মার্চ পরোয়ানা প্রতিপালন সম্পর্কিত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন এ শুনানীর তারিখে আদালতে হাজির হননি।

অভিযোগে জানা যায়, খালেদা জিয়া ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট তার জন্মদিন হিসেবে পালন করছেন। ১৯৭৫ সালের এই ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হন।

শুধুমাত্র জাতির পিতার সম্মান হানির জন্য বিএনপি চেয়ারপার্সন ইচ্ছাকৃত ভাবে ১৫আগস্ট নিজের জন্মদিন হিসেবে পালন করছেন।

মামলার অভিযোগে খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট ও তার পাসপোর্টের কপি বিয়ের কাবিননামা এবং মার্কশিট আদালতে দাখিল করা হয়। এসব থেকে দেখা যায় যে খালেদা জিয়ার জন্ম তারিখ আর যা হোক ১৫ আগস্টে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন