News71.com
 Bangladesh
 17 Nov 16, 06:01 PM
 284           
 0
 17 Nov 16, 06:01 PM

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সফররত নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী বুধবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, নেপালের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পু¯পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

সফরকারী প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
জেনারেল রাজেন্দ্র ছেত্রীর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ঢাকায় আসেন। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

সফরকালে প্রতিনিধি দলটি বিভিন্ন সামরিক- বসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ২০ নভেম্বর দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন