News71.com
 Bangladesh
 17 Nov 16, 10:09 PM
 410           
 0
 17 Nov 16, 10:09 PM

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে আবেদনপত্র জমা

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে আবেদনপত্র জমা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে পৃথকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এবং জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার স¤পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন। বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাড. নান্টু রায়, শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, কৃষক লীগের সাবেক সাধারণ স¤পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ জেলা আহ্বায়ক ও ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন