News71.com
 Bangladesh
 18 Nov 16, 10:58 AM
 296           
 0
 18 Nov 16, 10:58 AM

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

নিউজ ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ১৮ নভেম্বর। ১৮ ও ১৯ নভেম্বর দুইদিন ব্যাপী এ পরীক্ষা চলবে।

বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের অধীনে ২০ টি বিভাগের ১৩৪৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৪,৩৯১ জন শিক্ষার্থী।

পরীক্ষার তারিখ:

১৮ নভেম্বর, সকাল ১০-১১টাঃ খ-ইউনিট

১৮ নভেম্বর, বিকাল ৩-৪ টাঃ গ-ইউনিট

১৯ নভেম্বর, সকাল ১০-১১টাঃ ক-ইউনিট

 

ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর ও অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস সাথে আনা যাবে না।

আসন সংখ্যাঃ

ক ইউনিট- ৯,৩৭৬ জন

খ ইউনিট- ৪,৪০৭ জন

গ ইউনিট- ৫,৮০২ টি

শাখা পরিবর্তন-৪,৮০৬ টি

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন