News71.com
 Bangladesh
 18 Nov 16, 11:15 AM
 277           
 0
 18 Nov 16, 11:15 AM

শনিবার বান্দরবানবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করবেন

শনিবার বান্দরবানবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করবেন

নিউজ ডেস্ক: সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বান্দরবানবাসীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেখানে থাকা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সঙ্গে ঢাকা থেকে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বাংলানিউজকে জানান, জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও জনসাধারণ এ মতবিনিময়ে অংশ নেবেন।

গত বছরের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সবচেয়ে উঁচু বান্দরবানের থানচি-আলীকদম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন