News71.com
 Bangladesh
 18 Nov 16, 12:28 PM
 315           
 0
 18 Nov 16, 12:28 PM

ভারতের ত্রিশুরের উদ্দেশে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

ভারতের ত্রিশুরের উদ্দেশে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিশুরে অনুষ্ঠিতব্য ‘মার্জিনালাইজেশন পভার্টি এন্ড ডিসেন্ট্রালাইজেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন। 

আগামী ১৯ নভেম্বর উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সফরে তিনি বিশ্বব্যাংক সাহায্যপুষ্ট পশ্চিমবঙ্গে এলজিএসপি প্রজেক্টের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
 
মন্ত্রী পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কামাল হায়দার, এলজিএসপি-২ এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াহ্-ইয়া-ভূঞা এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম। 
 
মন্ত্রী আগামী ২২ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন