নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাশিয়ায় অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্ব বীজ ফোরাম-২০১৬ এ অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
উক্ত ফোরামে ৫০টিরও অধিক দেশ থেকে ডেলিগেশন, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫শ' ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
ফোরামে সীমিত ভূমি ও পানিসম্পদ ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করা হবে। এছাড়া বিশ্বের শস্য বাজারে টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে।
দ্বিতীয় বিশ্ব বীজ ফোরাম-২০১৬ এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক ভূমি ও পানিসম্পদ ব্যবহারের অভিজ্ঞতাসহ বিশ্ব খাদ্য নিরাপত্তা এবং শস্য বাজারের টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।