News71.com
 Bangladesh
 18 Nov 16, 01:44 PM
 329           
 0
 18 Nov 16, 01:44 PM

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য আটক

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক: রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ ভোরে কারওয়ানবাজার এলাকায় এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের তাকে হাতেনাতে আটক করা হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে হোটেল সোনারগাঁওয়ের সামনে এক ডিম ব্যবসায়ীর ভ্যানের গতিরোধ করে দুই মটরসাইকেল আরোহী। তাদের নম্বর প্লেটের জায়গায় ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল এবং আরোহী দুজনেই পুলিশের পোশাক পরা ছিল।

এ সময় ডিম ব্যবসায়ী আবদুল বাসিরের কাছে থাকা ৪৪ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশের পোশাকধারী দুই ব্যক্তি। তবে মোটরসাইকেলসহ একজনকে জাপটে ধরে ফেলেন বাসির। আরেক জন পালিয়ে যান। এ সময় কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইয়ের সময় আটক ওই ব্যক্তি ট্রাফিক উত্তরের একজন কনস্টেবল বলে পরিচয় দিয়েছেন। তার সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন