News71.com
 Bangladesh
 18 Nov 16, 04:24 PM
 296           
 0
 18 Nov 16, 04:24 PM

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

নিউজ ডেস্ক: ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর, সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।


উল্লেখিত অঞ্চলের জাহাজগুলোর মধ্যে ঢাকা অঞ্চলের জাহাজ থাকবে ঢাকার সদরঘাটে। তেমনি- নারায়ণগঞ্জের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট নারায়ণগঞ্জ, চট্টগ্রামের জাহাজ নেভাল জেটি নিউমুরিং চট্টগ্রাম, খুলনার জাহাজ বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, মংলার জাহাজ দিগরাজ নেভাল বার্থ মংলা, বরিশালের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি বরিশাল ও চাঁদপুরের জাহাজ বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন