
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা কাস্টমস্ হাউজের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, সিঙ্গাপুর থেকে আসা RX-785 বিমানের মধ্যে থেকে স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে টেপ দিয়ে স্বর্ণগুলো অবস্থায় ছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।