News71.com
 Bangladesh
 19 Nov 16, 12:35 PM
 4069           
 0
 19 Nov 16, 12:35 PM

পাইকগাছায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন , সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড় ।।

পাইকগাছায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন , সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড় ।।

পাইকগাছা সংবাদদাতা : জেলা পরিষদ নির্বাচনের দিন ঘোষনা হওয়ায় পাইকগাছায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনে সাধারন জনগন ভোটার না হলেও চা’এর স্টল থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী শোরগোল। প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছে আগাম প্রতিশ্র“তি। সারা দেশের ন্যায় আগামী ২৮ ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচনে পিছিয়ে নেই খুলনা জেলার দক্ষিনের সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলা। চেয়ারম্যান পদে খুলনা জেলায় কাগজে কলমে ৭ জন প্রাথীর নাম আলোচনায় আসলেও মূলত দুইজন প্রাথীর মধ্যে জেলা ব্যাপী আলোচনা চলছে । এরমধ্যে একজন জেলা পরিষদের বর্তমান প্রশাসক শেখ হারুন ও অপরজন তরুন আওয়ামীলীগ নেতা অজয় সরকার । তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারনে বর্তমান প্রসাশক দূরনীতি-স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত । গত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পছন্দের বা অনুসারি কোন প্রাথীকে দলীয় মনোনয়ন দিতে পারেননি শেখ হারুন। যেকারনে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তার তেমন কোন গ্রহনযোগ্যতা নেই । বতর্মানে জেলার প্রায় সকল চেয়ারম্যান-মেম্বর ও মেয়র-কাউন্সিলরগণ জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও অজয় সরকারের অনুসারি । সেদিক থেকে শেখ হারুনের থেকে অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছেন তরুন আওয়ামীলীগ নেতা অজয় সরকার। সমগ্র খুলনায় প্রতিবাদী নেতা হিসেবে তার সচ্ছ ভাবমূর্তি রয়েছে আওয়ামীলীগের এই তরুন নেতার।

১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং কয়রা ও ডুমুরিয়া থেকে (২+২) ৪ টি ইউনিয়ন নিয়ে সংরক্ষিত ৪ ও পুরুষ ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড তৈরী হয়েছে। পাইকগাছা উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়–লী ও পাইকগাছা পৌরসভাকে নিয়ে গঠিত হয়েছে ১১ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে ৫টি ইউনিটে ৬৫টি ভোটার রয়েছে। ১১ নং ওয়ার্ডে যাদের নাম শোনা যাচ্ছে পৌর আ’লীগের আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু, খুলনা জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান ও উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক সাবেক বিএনপি নেতা স্থানীয এমপি শেখ মোহাম্মদ নুরুল হকের ঘনিষ্ঠ মোঃ দাউদ শরীফ।

পাইকগাছার লতা, দেলুটি, সোলাদানা, ও ডুমুরিয়ার মাগুরাখালী ও শরাফপুর ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ১২ নং ওয়ার্ড। এখানে উপজেলা আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল বাশার বাবুল সরদার, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, আহবায়ক কমিটির সদস্য পঞ্চানন সানা এবং ডুমুরিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুদদীন আল-মাসুদ। পাইকগাছার চাঁদখালী, লস্কর, গড়ইখালী এবং কয়রা উপজেলার আমাদী ও বাগালী ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ১০ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী এবং জেলা ছাত্রলীগের সদস্য ও আমাদী ইউপি চেয়ারম্যান পুত্র মোঃ হাবিবুল্লাহ বাহার-এর নাম শোনা যাচ্ছে। অত্র উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে গঠিত। সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন ও আ’লীগনেত্রী হোসনেয়ারা খাতুনের নাম শোনা যাচ্ছে। এ পর্যন্ত আ’লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে প্রার্থীর কথা শোনা যায়নি। তবে মনোনয়নপত্র দাখিল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন খুলনা জেলার ভবিষ্যৎ কান্ডারী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন