News71.com
 Bangladesh
 19 Nov 16, 02:54 PM
 340           
 0
 19 Nov 16, 02:54 PM

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু রবিবার

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু রবিবার

নিউজ ডেস্ক: রবিবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। এ বছর প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।

সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
 
তথ্য অনুযায়ী, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী ও সপ্তমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন