News71.com
 Bangladesh
 19 Nov 16, 03:20 PM
 535           
 0
 19 Nov 16, 03:20 PM

‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার শপথ’।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার শপথ’।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি থেকে শপথ নিয়েছি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করবো। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করবো, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।’ 

শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নবনির্মিত ত্রিতল অফিস ভবনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগকে একটি সুশৃঙ্খল, স্মার্ট, মর্ডান ও গতিময় সংগঠন হিসেবে গড়ে তুলতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। তারই অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হয়েছে।
 
এ সময় অন্যান্যের মধ্যে দলটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী,  নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেলসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।
 
বিকেলে ওবায়দুল কাদের নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন