News71.com
 Bangladesh
 19 Nov 16, 05:11 PM
 292           
 0
 19 Nov 16, 05:11 PM

খালেদা জিয়ার ১৩ দফা আগামী নির্বাচনে অংশ না নেয়ার কৌশল ।। ওয়ার্কার্স পার্টি

খালেদা জিয়ার ১৩ দফা আগামী নির্বাচনে অংশ না নেয়ার কৌশল ।। ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ শনিবার পাটির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর বিবৃতিতে এ কথা বলেন। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন।


পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব দেখে মনে হয় এটি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কৌশল পত্র। গত নির্বাচনে অংশ না নিয়ে তার দল যে কর্মকা- করেছেন তারই পুনরাবৃত্তি করতে চাইছেন।


বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনে বিধান থাকা সত্ত্বেও সকল দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের আড়ালে জামাতে ইসলামীকে বগলে তলায় রাখার কৌশল ন্যাক্কারজনক। নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনীকে নিয়োগের প্রস্তাব অনভিপ্রেত। নির্বাচন কমিশনকে সার্বভৌম ও শক্তিশালী করার পরিবর্তে এই প্রস্তাব অনাকাঙ্খিত।

বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালে জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাত যে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও নীতি গ্রহণ করেছিল তা ছিল মহা অপরাধ, যার খেসারত খালেদা জিয়া ও তার দলকে দিতে হয়েছে।

পলিটব্যুরোর বক্তব্যে বলা হয়, নতুন নতুন কৌশলের অবতারনা করে আগামী নির্বাচন বানচাল করার কোন ষড়যন্ত্র কার্যকর করার ক্ষমতা বিএনপি-জামাতের নেই। এদেশের জনগণ তাদের এই অপকৌশলকে দৃঢ়তার সাথে প্রতিহত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন