News71.com
 Bangladesh
 19 Nov 16, 05:15 PM
 322           
 0
 19 Nov 16, 05:15 PM

জেলা পরিষদ নির্বাচন : ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের নাম চেয়েছে আওয়ামী লীগ

জেলা পরিষদ নির্বাচন : ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের নাম চেয়েছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক: জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলার ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী ২৩ নভেম্বর দুপুর ২টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলা থেকে ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী ২৩ নভেম্বর মধ্যে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি-আ/এ, ঢাকা) পাঠানোর জন্য অনুরোধ জানানো জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন