News71.com
 Bangladesh
 11 Mar 16, 04:12 AM
 613           
 0
 11 Mar 16, 04:12 AM

ভোলায় প্রতিপক্ষের হামলায় মেম্বারপ্রার্থীর সমর্থক নিহত ১ আহত ৫ জন ।।

ভোলায় প্রতিপক্ষের হামলায় মেম্বারপ্রার্থীর সমর্থক নিহত ১ আহত ৫ জন ।।

নিউজ ডেস্কঃ ভোলায় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় সিরাজ নামের অপর মেম্বারপ্রার্থীর সমর্থক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বেড়ীর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরসামাইয়া ইউনিয়নের বজলু মেম্বারের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষ করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী জাহাঙ্গীর সনির ছেলে শামিমের নেতৃত্বে সিরাজের ওপর হামলা করা হয়। সিরাজকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের আঘাতে আরো অন্তত ৫ জন আহত হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় সিরাজকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন