News71.com
 Bangladesh
 19 Nov 16, 06:33 PM
 326           
 0
 19 Nov 16, 06:33 PM

জামালগঞ্জে সাচনা বাজারে স্বেচ্ছাবতীদের প্রশিক্ষণ

জামালগঞ্জে সাচনা বাজারে স্বেচ্ছাবতীদের প্রশিক্ষণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে সাচনা বাজার ইউনিয় পরিষদে হল রুমে ওই প্রশিক্ষণ অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট’র পরিচালনায় ও গেইন সংস্থার সহযোগীতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭ জন স্বে”চ্ছাব্রতী উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী আব্দুল হালিম। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাব্রতী শাহীনা আক্তার, তাজ মহল, আবেদা খাতুন, গোলাম কিবরিয়া, গোলাম জিলানী, জোসনা বেগম, হালেমা বেগম, মরিয়ম, নিলুফা ইয়াসমিন, সাচনা বাজার ইউনিয়ন সমন্বয়কারী শেলী রায় প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন