
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ প্রকাশনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সাচ্না বাজারস্থ জামালগঞ্জ প্রকাশনা পরিষদের অস্থায়ী কার্য়ালয়ে আব্দুল আহাদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় পরিষদের বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা শেষে আগামী মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনে পরিষদের পক্ষ থেকে সাহিত্য প্রকাশনা প্রকাশ সহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আব্দুল আহাদ কে পরিষদের সভাপতি, আলী আক্কাস মুরাদকে সাধারন সম্পাদক করে ১ বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্য নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি গনমাধ্যম কর্মী ও বাংলালিংক কাষ্টমার কেয়ার প্রতিনিধি অনিমেশ দাস,সহ সভাপতি,ছাতক উপজেলার বাংলালিংক কাষ্টমার কেয়ার প্রতিনিধি কাজী এম এম বিল্লাহ এনাম,সহ সাধারন সম্পাদক নেহার দেবনাথ,সাংগঠনিক সম্পাদক এম আল-আমিন,অর্থ সম্পাদক মইনুল ইসলাম মহন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন আলম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী বর্মণ,দপ্তর সম্পাদক মনির হোসেন, সম্মানিত সদস্য মোজাম্মেল হক স্বপন,নাসির আহম্মেদ বাসার,অমল দাস,ঝলক দাস,অস্থায়ী সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।