News71.com
 Bangladesh
 20 Nov 16, 10:23 AM
 252           
 0
 20 Nov 16, 10:23 AM

আয়কর সপ্তাহ শুরু ২৪ নভেম্বর

আয়কর সপ্তাহ শুরু ২৪ নভেম্বর

নিউজ ডেস্ক: কর সংক্রান্ত সব ধরনের সেবা আরো সহজলভ্য করতে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর সপ্তাহ উদযাপন করবে।

দেশে প্রথমবারের মত আয়োজন করা এই আয়কর সপ্তাহে করদাতারা কর অঞ্চলগুলোতে একই ছাদের নিচে করমেলার মতো কর সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন।
 
এবার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেয়ার কারণে মূলত আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করদাতারা বাড়তি সেবা পেয়ে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিলসহ সব কার্যক্রম সম্পন্ন করতে পারেন।সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৪৯টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে।
 
এবার সারাদেশে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা রাজস্ব আয় হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা থেকে ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন সেবা গ্রহণ করেছেন। আয়কর বিবরণী জমা দিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।নতুন ই-টিআইএন নেন ৩৬ হাজার ৮৫৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন