
নিউজ ডেস্ক: ভারতের বিভিন্ন প্রদেশের মুখরোচক খাবার নিয়ে রাজধানীর ওয়েস্টিন হোটেলে শুরু হচ্ছে ‘সোয়াডিশ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল’।
২১ নভেম্বর শুরু হয়ে ফুড ফেস্টিভ্যাল চলবে ২৭ নভেম্বর পযন্ত। যে কেউ ওয়েস্টিনে গিয়ে উপভোগ করতে পারবেন ইন্ডিয়ান ফুডের সাথে ডিনার।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ওয়েস্টিন কর্তৃপক্ষ। এ সময় ভারত থেকে আসা শেফ সতিশ কুমার উপস্থিত ছিলেন।
তারা ২০/২৫টি বিশেষ ভারতীয় খাবার এখানকার মেন্যুতে রাখবেন। এছাড়া ভারতের পাঞ্চাব, রাজস্থান, দিল্লিসহ বেশকিছু প্রদেশের সুস্বাদু খাবারও থাকবে।
ওয়েস্টিনের এই আয়োজনে সহযোগিতা করছে জেট এয়ারওয়েজ।
সংবাদ সম্মেলনে জেট এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার রাজকুমার ভট্টাচার্য জানান, ইন ফ্লাইট খাবার পরিবেশনে তাদের খ্যাতি রয়েছে। ১৮ ধরনের খাবার তারা দেন ফ্লাইটে।
ওয়েস্টিন কর্তৃপক্ষ জানান, ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অতিথিরা ইন্ডিয়ান ফুড দিয়ে বুফে ডিনার উপভোগ করতে পারবেন। এ সময় ১০০টিরও বেশি ভারতীয় খাবারের আইটেম পাওয়া যাবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ফেস্টিভ্যালে উপভোগ করা যাবে।