
নিউজ ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনে কাজী রিয়াজুল হক ‘কোন কর্তৃত্ববলে’ চেয়ারম্যান পদে বহাল আছেন তা জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হকের নিয়োগের ওপর আইনজীবী ইউনুছ আলী আজ নিজেই শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, কাজী রিয়াজুল হক ২০১০ ও ২০১৩ সালে জাতীয় মানবাধিকার কমিশনে সদস্য ছিলেন। গত ২২ জুন থেকে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। তিনি বলেন, ২০০৭ সালের মানবাধিকার কমিশন আইন অনুযায়ী কমিশনে দুইবারের বেশি নিয়োগ অবৈধ।